জানের উপর আসলে মালের উপর যাই
এক ব্যক্তি মুসা আলাইহিস সালাম এর দরবারে এসে হাজির হয়ে বলল, হুজুর, আমাকে পশু পাখির ভাষা শিখিয়ে দিন।এই বিষয়ে আমার খুবই আগ্রহ সৃষ্টি হয়েছে।তিনি ফরমালেন তোমার এই আগ্রহ ভালো নয়,তুমি এটা বাদ দিয়ে দাও।সে বললো হুজুর! এতো তো আপনার কোন ক্ষতি নেই।আমার একটি বাসনা মাত্র।আপনি এটি পূর্ণ করে দিন। মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজ করলেন, মাওলা! এই লোকটি এই বিষয়ে বার বার বিরক্ত করছে।আমি কি করতে পারি নির্দেশ দিন! আল্লাহ তা'আলা নির্দেশ দিলেন, লোকটি যখন বিরত হচ্ছে না, ওকে পশু পাখির ভাষা শিখিয়ে দাও।অতএব মূসা আলাইহিস সালাম ওকে পশু পাখির ভাষা শিখিয়ে দিলেন। লোকটির একটি মোরগ ও একটি কুকুর ছিল।একদিন খাবার খাওয়ার পর লোকটির চাকরানী যখন দস্তরখানা ঝেড়ে ফেললো, তখন সেখান থেকে এক টুকরো রুটি পড়ল।লোকটার কুকুর ও মোরগ উভয়ই দৌড়ে আসল সেই টুকরাটা খাবার জন্য।কিন্তু টুকরাটি মোরগই পেয়ে গেল।তখন কুকুর মোরগকে বলল, আরে জালিম! আমি ক্ষুধার্ত, এই টুকরাটি আমাকে দিয়ে দিতে পারতে। তোমার খাদ্য তো শস্য দানা, কিন্তু তুমি এই টুকরাটিও ছাড়লে না।মোরগ বলল নিরাশ হয়ো না।কাল আমাদের মালিকের ষাড়টি মারা যাবে। তখন তুমি ওইটার মাংস, যা খুশি ...